[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৩০

প্রকাশঃ
অ+ অ-
 কর্মসূচিকে কেন্দ্র করে সংগঠনটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে পদযাত্রা করার সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছিলেন। আজ বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বিকেল ৩টা ৫০ মিনিটে বিক্ষোভকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়।

সংঘর্ষে আহত এক নারীকে নিয়ে যাওয়া হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন

বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। দুপক্ষের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের একটি জলকামান ভাঙচুর করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

সংঘর্ষে পুলিশ সদস্য ও বিক্ষোভকারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাদের উপর জল কামান ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন

বিকেলের দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে বাংলামোটর পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন