কেরানীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
![]() |
| কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে | ছবি: সংগৃহীত |
ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগের একটি পরিত্যক্ত কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার এই পতাকা উত্তোলন করেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকায় অবস্থিত কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের ছাদে তিনি পতাকাটি ওড়ান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনিয়া আক্তার বোরকা পরে পরিত্যক্ত ওই কার্যালয়ে আসেন। একপর্যায়ে তিনি ভবনের ছাদে উঠে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দ্রুত সেখান থেকে চলে যান।
এ বিষয়ে জানতে আলতাফ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর সংযোগটি বন্ধ পাওয়া গেছে।
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগের একটি পরিত্যক্ত কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার এই পতাকা উত্তোলন করেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকায় অবস্থিত কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের ছাদে তিনি পতাকাটি ওড়ান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনিয়া আক্তার বোরকা পরে পরিত্যক্ত ওই কার্যালয়ে আসেন। একপর্যায়ে তিনি ভবনের ছাদে উঠে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দ্রুত সেখান থেকে চলে যান।
এ বিষয়ে জানতে আলতাফ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর সংযোগটি বন্ধ পাওয়া গেছে।
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

Comments
Comments