[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, উদ্ধার কাজ শুরু

প্রকাশঃ
অ+ অ-

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত তেলবাহী ট্রেন উদ্ধারে কাজ চলছে | ছবি: পদ্মা ট্রিবিউন   

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে খুলনা থেকে আসা তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রহনপুর-রাজশাহী পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে আমনুরা জংশনে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আমনুরা জংশন এলাকায় অবস্থিত ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল নিয়ে যাচ্ছিল ট্রেনটি। বিদ্যুৎ কেন্দ্রে ঢোকার কয়েকশ গজ আগেই ট্রেনের চারটি বগি লাইন থেকে পড়ে যায়। এর ফলে রহনপুর-রাজশাহী পথে তিনটি ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমনুরা জংশন রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাসিবুল ইসলাম জানান, ভোর সাড়ে চারটার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপরই উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে।

রেলওয়ে কর্মকর্তাদের মতে, এর আগেও একই স্থানে একাধিকবার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন