গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
![]() |
| প্রায় ১৯ মাস পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন | ছবি: পদ্মা ট্রিবিউন |
দীর্ঘ ১৯ মাস পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় পতাকা টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, জেলা শহরের ব্যাংক পাড়া এলাকায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ফটকের সামনে দাঁড়িয়ে কয়েকজন ব্যক্তি একটি লাঠিতে করে জাতীয় পতাকা টানানোর চেষ্টা করছেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। তবে কার্যালয়ের মূল কক্ষগুলো এখনো তালাবদ্ধ রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তারের ভয়ে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর থেকে দীর্ঘ ১৯ মাস ধরে জেলা আওয়ামী লীগ কার্যালয়টি বন্ধ ছিল এবং সেখানে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ ছিল।
এ বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সারোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। এটি খতিয়ে দেখা হবে।’

Comments
Comments