[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাবি ছাত্রীকে বাসায় ডেকে নির্যাতনের অভিযোগ সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে

প্রকাশঃ
অ+ অ-
নারী নির্যাতন | প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক এক ছাত্রের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ছাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে আশুলিয়া থানার পুলিশ তাঁকে উদ্ধার করে।

ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়িতে।

পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। সেখানে তিনি তাঁর বিভাগের এক নারী শিক্ষকের কাছে ঘটনার বর্ণনা দেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে ওই নারী শিক্ষক বলেন, সাবেক ওই ছাত্রের সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর সম্পর্ক ছিল, যা পরে ভেঙে যায়। মঙ্গলবার সাবেক ওই ছাত্র ভুক্তভোগীর হলের সামনে গিয়ে নানা অশোভন কাজ করেন। একপর্যায়ে কথা বলার জন্য ওই ছাত্রীকে নিজের বাসায় যেতে জোর করেন। তিনি রাজি না হলে তাঁকে ব্ল্যাকমেল (ভয়ভীতি প্রদর্শন) করা হয়। পরে সাবেক ওই ছাত্রের বাসায় যান ভুক্তভোগী। তখন ছাত্রীর মুখ টেপ দিয়ে আটকে তাঁকে মারধর করা হয় এবং হাতে গরম পানি ঢেলে দেওয়া হয়। এরপর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ওই যুবক চলে যান। তখন ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে ওই ছাত্রীকে উদ্ধার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন জানান, পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওই ছাত্রীকে মারধর ও ধর্ষণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। সাভারে এর পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক তানভীর হোসেন বলেন, পুলিশ ওই ছাত্রীকে এখানে নিয়ে এসেছিল। তাঁর হাতের ৩ থেকে ৪ সেন্টিমিটার পুড়ে গেছে। এখানে এর চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘ঘটনাটি ক্যাম্পাসের বাইরে ঘটেছে। আশুলিয়ার থানার পুলিশ আমাদের বিষয়টি জানিয়েছিল। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যদের সেখানে পাঠিয়েছি। ভুক্তভোগী ছাত্রী বুধবার আমাদের বিস্তারিত জানাবেন বলে বলেছেন।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন