[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৯ দিন পর সিলেটে আবার ভূকম্পন, উৎপত্তিস্থল ছাতক

প্রকাশঃ
অ+ অ-

ভূমিকম্প | প্রতীকী ছবি

সিলেটে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে জেলার বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলায়। সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্যের ভিত্তিতে দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ শাহ সজীব হোসাইন।

এর আগে ১০ ফেব্রুয়ারি সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ৪ মাত্রার ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এ ছাড়া ৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া আরও একটি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেই গোয়াইনঘাটেই।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তর-পূর্ব দিকে। গবেষণাকেন্দ্র থেকে এর দূরত্ব ১৮৭ কিলোমিটার।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন