সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
![]() |
| সুপ্রিম কোর্ট | ফাইল ছবি |
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে আগামীকাল সোমবার বিকেলে পূর্ণাঙ্গ সভা বা ‘ফুল কোর্ট সভা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার বিকেল চারটায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের বসার স্থান বা ‘জাজেস লাউঞ্জে’ এই সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি নথি থেকে এই তথ্য জানা গেছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, চলতি বছরের নিম্ন আদালতের ছুটির বিষয়টি সভার প্রধান আলোচনার তালিকায় রয়েছে।
এই সভা সংক্রান্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত নথিটিতে ৩ ফেব্রুয়ারি সই করেছেন হাইকোর্ট বিভাগের ভারপ্রাপ্ত উপ-নিবন্ধক (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ্ উদ্দিন খান।
নথিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে নির্দেশ পেয়ে জানানো যাচ্ছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ৯ ফেব্রুয়ারি বিকেল চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।

Comments
Comments