জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক, খাগড়াছড়ির সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
![]() |
| খাগড়াছড়ি জেলার মানচিত্র |
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় ‘নামাজ আদায়ের কথা বলে’ জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে আমতলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা ঘটে গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেন, ওই কর্মকর্তা এশার নামাজ আদায় করার কথা বলে মসজিদে অবস্থানরত জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেন কীভাবে বেশি ভোট পাওয়া যায় তা নিয়ে। পরে জনতা তাদের ঘেরাও করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেন।
আমতলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘আমি সেন্টারে কাজ করছিলাম। মাহমুদুল হাসান রাতে নামাজ পড়তে গিয়েছিলেন। পরে সেখানে অনিয়মের অভিযোগে তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।’

Comments
Comments