[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি

প্রকাশঃ
অ+ অ-
সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে বিএনপি

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বিজয়ীদের সংসদ সদস্য হিসেবে শপথ পড়ান তিনি।

দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন।

আগের দিন সোমবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠায় সংসদ সচিবালয়।

সংসদ সদস্যদের শপথ পড়ানোর পর সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথও পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এ বিষয়ে সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে দেওয়া নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে পরিচালনা করবেন।

সংবিধান অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারকে নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

সকাল থেকেই শপথ নিতে জাতীয় সংসদ ভবন এলাকায় আসতে থাকেন নবনির্বাচিতরা। দলের নেতাকর্মী ও কৌতূহলী মানুষজনও ভিড় জমান সেখানে। শপথকে ঘিরে সংসদ ভবন এলাকায় চার স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন নির্বাচিত সংসদ সদস্যের গেজেট শুক্রবার প্রকাশ করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে ২১১টিতে জয় পায় বিএনপি জোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পায় ৭৭টি আসন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন