[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লক্ষ্মীপুরে নির্বাচনের রাতে নিখোঁজ অটোরিকশাচালকের লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
মরদেহ উদ্ধার | প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মো. সোহাগ মিজি (৩২) নামের নিখোঁজ এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকায় রেয়ার মাদ্রাসার পাশে একটি পরিত্যক্ত বালুর মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ মিজি সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন। নির্বাচনের দিনের রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সোহাগকে হত্যা করে তাঁর মরদেহ বালুর নিচে পুঁতে রাখে এবং তাঁর অটোরিকশাটি নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের দিন সকাল থেকে বিভিন্ন স্থানে ভাড়ায় অটোরিকশা চালান সোহাগ। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। শুক্রবার দিনভর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয় লোকজন পাটোয়ারী রাস্তার মাথা এলাকায় রেয়ার মাদ্রাসার পাশের একটি পরিত্যক্ত বালুর মাঠে মাটিচাপা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন