বায়তুল মোকাররম–কমলাপুরসহ তিন জায়গা থেকে উদ্ধার হলো খণ্ডিত হাত–পা
| লাশ | প্রতীকী ছবি |
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশ থেকে দুটি কাটা হাত, স্কাউট ভবনের পাশ থেকে একটি পা এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আরেকটি পা উদ্ধার করেছে পুলিশ। পরে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করে জানা গেছে, এসব খণ্ডিত অংশ মো. ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে একটি পা, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাটা দুই হাত এবং দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আরেকটি পা উদ্ধার করা হয়।
মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘শরীরের খণ্ডিত অংশগুলো ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির। দেহের বাকি অংশগুলোর খোঁজ করা হচ্ছে। কে বা কারা এই খণ্ডিত অংশগুলো ফেলে গেছে, তাদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি (ক্লোজড সার্কিট ক্যামেরা) ভিডিও চিত্র দেখা হচ্ছে।’
Comments
Comments