[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল, ২ নেতা আটক

প্রকাশঃ
অ+ অ-
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন    

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাইবান্ধায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। এই ঘটনায় দলটির দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা সোয়া তিনটার দিকে গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা ইমারুল ইসলাম শাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ থেকে ৩০ জনের একটি দল জেলা শহরের রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে যায়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে হঠাৎ করে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে তারা। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। দলের অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় যারা পালিয়ে গেছেন, তাঁদের শনাক্ত করতে এবং আইনি ব্যবস্থা নিতে পুলিশের তৎপরতা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন