[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাগুরায় গ্রাম্য দলাদলিতে সংঘর্ষ: ৩০ বাড়িতে ভাঙচুর, আহত ৫

প্রকাশঃ
অ+ অ-

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়ি | ছবি: পদ্মা ট্রিবিউন   

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক ও রাজনৈতিক দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

বুধবার সকালে শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে আবু সালেহ এবং ইউনিয়ন ছাত্রদল নেতা মিঠুনের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় মাতব্বররা পরদিন সকালে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে নির্ধারিত সময়ের আগেই আবু সালেহের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের সময় কমপক্ষে ৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। নলকূপের বা টিউবওয়েলের যন্ত্র (মোটর) চুরি ও ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। হামলায় মিঠুনের মা মিরা বেগমসহ পাঁচজন গুরুতর আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন মিরা বেগম অভিযোগ করেন, সকালে রান্নার সময় আবু সালেহ তাঁর মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় তুহিন, মহিদুল, নুর ইসলামসহ আরও কয়েকজন তাঁর ঘরবাড়ি ভাঙচুর করে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন