সকালে ‘না’ বলার পর দুপুরে শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা
প্রকাশঃ
![]() |
| শপথ নিচ্ছেন জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিতরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান চলছে।
শপথের আগে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। শপথ পড়াচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালে বলেছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবেন না।
আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছিলেন, দুপুর ১২টায় জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল। তাঁরা সেখানে যাবেন।

Comments
Comments