[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ওআইসির জরুরি বৈঠকে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন 

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি জরুরি বৈঠকে অংশ নিতে সৌদি আরব যাচ্ছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সৌদি আরবের উদ্দেশে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে। আগামী বৃহস্পতিবার জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে আলোচনা করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওআইসির জরুরি অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জেদ্দা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওআইসির জরুরি অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্য বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করতে পারেন। সফর শেষে আগামী শনিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ভূমি অবৈধভাবে দখলের পর ইসরায়েল সরকার সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে। বসতি স্থাপনের পাশাপাশি এই এলাকাকে ইসরায়েলের নিজস্ব এলাকা হিসেবে ঘোষণা করা হবে। ইসরায়েলের এমন সিদ্ধান্তের প্রেক্ষাপটেই ওআইসি এই জরুরি বৈঠক ডেকেছে। ইসরায়েলি অবৈধ দখলদারত্বের অবসান কীভাবে ঘটানো যায়, তা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। ওআইসি মনে করছে, ইসরায়েলের এই অবৈধ সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডের আইনি, রাজনৈতিক ও জনসংখ্যাগত অবস্থার নেতিবাচক পরিবর্তন আসবে। এটি ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধান পরিকল্পনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন