[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জামিনে কারামুক্ত ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল

প্রকাশঃ
অ+ অ-
দবিরুল ইসলাম | ফাইল ছবি   

গ্রেপ্তারের দেড় বছর পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। 

দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার (জেলার) ফরহাদ সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে মুক্তি পান। এদিন ঠাকুরগাঁওয়ের একটি আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হন সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম। একই মামলায় তাঁর ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও গ্রেপ্তার হয়েছিলেন। তিনি এখনো দিনাজপুর কারাগারেই রয়েছেন।

দবিরুলের ভাই বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, দীর্ঘদিন কারাবন্দী থাকায় আমার ভাই দবিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, কারাগারে চিকিৎসার অভাবে দবিরুল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁর হাঁটাচলা করার শক্তিটুকুও নেই।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগারেই অসুস্থ হয়ে মারা যান ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন