[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীর মরদেহ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

কারাগার | প্রতীকী ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে রফিকুল ইসলাম (২৮) নামের এক বন্দীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, পারিবারিক বিরোধের জেরে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ জানান, বিকেল পাঁচটার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রফিকুল ইসলাম সেলের বাইরে একটি কাঁঠালগাছের সঙ্গে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তাঁকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ জানান, রফিকুল ইসলাম ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে এসেছিলেন। রফিকুল কারাগারে থাকার সময় তাঁর স্ত্রী তাঁর ছোট ভাইকে বিয়ে করেন। এই খবর জানার পর রফিকুল বিষণ্ণতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এর জেরেই তিনি আত্মহত্যা করেন। রফিকুলের বাড়ি পিরোজপুরে। এর আগেও তিনি কয়েকবার কারাগারে এসেছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন