[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জামালপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

প্রকাশঃ
অ+ অ-
জামালপুরে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড ও পতাকা উত্তোলন। আজ শনিবার সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন    

দীর্ঘ ১৮ মাস পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের (নিষিদ্ধ সংগঠন) দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদিরের নেতৃত্বে পরিত্যক্ত কার্যালয়টিতে এই কর্মসূচির সাইনবোর্ডও লাগানো হয়।

এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী কার্যালয়টিতে সাইনবোর্ড ও পতাকা উত্তোলন করেন। এ সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বগারচর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির ও সদস্য রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, ইউনিয়ন তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি নিয়ামত উল্লাহসহ আরও কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ওই সময় এই নেতা-কর্মীরা ভাষা আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। এরপরই তাঁরা কার্যালয় প্রাঙ্গণ থেকে চলে যান।

এই বিষয়ে জানতে মো. সাজ্জাদ কাদিরের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন