[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী ভারত

প্রকাশঃ
অ+ অ-

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল | ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিকের উন্নয়নে কাজ করবে ভারত। ঢাকার সঙ্গে একটি উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় নয়াদিল্লি। দ্বিপক্ষীয় এই সম্পর্ককে ইতিবাচক করে তোলাই এখন ভারতের মূল লক্ষ্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব কথা জানান।

সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে ভিসার কড়াকড়ি তুলে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। ভিসা সহজ করার সিদ্ধান্তই সম্পর্কের উন্নতির প্রথম ধাপ কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জয়সোয়াল বলেন, বাংলাদেশে একটি নতুন সরকার এসেছে। সম্পর্কের উন্নয়নে সব বিষয় নিয়েই নতুন সরকারের সঙ্গে আলোচনা করা হবে। ভারত চায় দুই দেশের ঐতিহাসিক ও বহুমুখী সম্পর্ককে আরও এগিয়ে নিতে।

ভারত আগেই জানিয়েছিল যে তারা নির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করবে। নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। শপথ গ্রহণের দিন ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রীর একটি চিঠি তুলে দেন। ওই চিঠিতে উল্লেখ করা ছিল, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে আগ্রহী এবং সেই লক্ষ্যে বাংলাদেশকে সহযোগিতা করতে ভারত অঙ্গীকারবদ্ধ।

তারেক রহমানের সঙ্গে ওম বিড়লার দ্বিপক্ষীয় বৈঠকের কথা উল্লেখ করে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত একটি আন্তরিক সম্পর্ক গড়তে চায়। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও সামনে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে কাজ করতে ভারত অপেক্ষায় রয়েছে। সব দিক বিবেচনা করে সম্পর্ককে কীভাবে আরও উন্নত করা যায়, তা নিশ্চিত করতে ভারত আগ্রহী।

ভারতে মৌলবাদ ছড়ানো নিয়ে বাংলাদেশের ক্ষমতাসীন দলের এক নেতার মন্তব্য সম্পর্কে সাংবাদিকেরা প্রশ্ন করলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করেননি। বরং তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের সার্বিক উন্নতির ওপরই বেশি জোর দেন।

ব্রিফিংয়ে জয়সোয়াল
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন