[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি, জিডি

প্রকাশঃ
অ+ অ-
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন | ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আখতার হোসেনের অভিযোগ, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রচার চালানোর সময় তাঁকে অপরিচিত একটি নম্বর থেকে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় শনিবার রাতে তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তিনি পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার চালানোর সময় অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এই ঘটনা নিয়ে শনিবার রাত ১১টার দিকে আখতার হোসেন জানান, সারা দেশের মতো তাঁর আসনেও শাপলা কলির নেতা-কর্মীদের নানা সময়ে হুমকি দেওয়া হয়েছে। তাঁকে প্রকাশ্যে ও গোপনে—উভয়ভাবেই ভয় দেখানো হচ্ছে।

আখতার হোসেন বলেন, ‘ভয় দেখিয়ে, উড়ো কথা বলে বা প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই আমাদের জয়যাত্রাকে থামিয়ে রাখা যাবে না।’

পীরগাছা থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন