[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মোস্তাফিজকে ‘অপমানের’ প্রতিবাদে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি

প্রকাশঃ
অ+ অ-
মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন। রোববার দুপুরে শহরের কালীবাড়ি মোড় এলাকায় মুক্তমঞ্চ চত্বরে | ছবি: পদ্মা ট্রিবিউন

বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। রোববার বেলা আড়াইটার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকার মুক্তমঞ্চ চত্বরে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত ছাত্র ঐক্যের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ‘আইপিএল আইপিএল, বয়কট বয়কট’ এবং ‘মোস্তাফিজের অপমান, মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মানববন্ধনে জেলা সম্মিলিত ছাত্র ঐক্যের মুখপাত্র মো. জগলুল হাসান বলেন, ‘বাংলাদেশের গর্ব ও আমাদের অহংকার ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ডেকে নিয়ে পরে আইপিএল থেকে বাদ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে অপমান করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। তাই বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের দাবি জানাচ্ছি। একই সঙ্গে মোস্তাফিজকে নিয়ে উগ্রবাদী হিন্দু সংগঠনের হুমকিমূলক আচরণেরও প্রতিবাদ করছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটাররা যেহেতু ভারতের মাটিতে নিরাপদ নন, তাই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে যেতে পারে না। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিতে আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে স্মারকলিপি দেব।’

বক্তারা বলেন, মোস্তাফিজকে অপমান করা মানে পুরো বাংলাদেশকেই অপমান করা। যত দিন এই অপমানের যথাযথ জবাব না পাওয়া যাবে, তত দিন বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার পাশাপাশি ভারতে সফরও বন্ধ রাখতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ছাত্রনেতা হাসিবুল হোসাইন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আনাস ইবরাহীম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী এবং জেলা ছাত্র মজলিসের বায়তুলমাল সম্পাদক বরকত উল্লাহ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন