খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোকপ্রস্তাব উঠছে
![]() |
| খালেদা জিয়া | ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে |
ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব আনছে। বুধবারের অধিবেশনে এটি আনা হবে।
রাজ্যসভার দিনের বাজেট অধিবেশনের কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে। ২৭ জানুয়ারি শোকপ্রস্তাবের কার্যতালিকা প্রকাশ করা হয়।
কার্যতালিকায় উল্লেখ করা হয়েছে, আজকের অধিবেশনে প্রয়াত তিন নেতার জন্য শোকপ্রস্তাব আনা হবে। এ তিনজনের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারতের দুই প্রয়াত নেতা রয়েছেন।
ভারতের দুই নেতা হলেন সাবেক সংসদ সদস্য ও তামিলনাড়ুর বর্ষীয়ান রাজনীতিক এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন ৩১ ডিসেম্বর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে, স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

Comments
Comments