[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পছন্দের ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

প্রকাশঃ
অ+ অ-
বুধবার নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ পান তাসনিম জারা | ছবি: পদ্মা ট্রিবিউন
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনী প্রতীক হিসেবে ‘ফুটবল’ বরাদ্দ পেয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই প্রতীক তুলে দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী ডা. তাসনিম জারার কাছে প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর করেন। জানা গেছে, ডা. জারা নিজেই এই প্রতীকটি পেতে আগ্রহী ছিলেন। ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বী মোট ১২ জন প্রার্থীর মধ্যে তিনি একমাত্র স্বতন্ত্র প্রার্থী; বাকি ১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত।

প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তাসনিম জারা সাংবাদিকদের বলেন, 'গত কয়েকদিন খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের সময় অনেকেই জানতে চেয়েছেন আমার প্রতীক কী হবে। আজ ফুটবল প্রতীক পাওয়ার মাধ্যমে ভোটারদের সেই জিজ্ঞাসার একটি স্পষ্ট জবাব মিলল।' 

তিনি আরও জানান, 'আগামীকাল বৃহস্পতিবার থেকে তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি নিশ্চিত করাই হবে তার প্রচারণার মূল ভিত্তি। নির্বাচনী লড়াইয়ে জয়ী হতে তিনি ঢাকা-৯ আসনের সর্বস্তরের ভোটারদের দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন।' 
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন