যুবকের দেহে হাত-পা কেটে পলিথিনে মোড়ানো ছিল
![]() |
| উদ্ধার করা হাতের আঙুলের ছাপ পরীক্ষায় দেখা গেছে তা চট্টগ্রামের রাউজানের বাসিন্দা এই যুবকের। তবে তাঁর বিস্তারিত পরিচয় তদন্তের স্বার্থে জানায়নি পুলিশ | ছবি: পুলিশের সৌজন্যে |
চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে দুটি হাত এবং দুটি পা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত হাত-পায়ের রগ কাটা ছিল।
পুলিশ জানায়, হাতের আঙুলের ছাপ পরীক্ষা করা হলে দেখা গেছে এটি চট্টগ্রামের রাউজানের এক যুবকের। হাত দুটি বাহু পর্যন্ত কেটে নেওয়া হয়েছে, আর পা দুটি কাটা হয়েছে হাঁটু থেকে। যদিও হাত-পা উদ্ধার হয়েছে, শরীরের বাকি অংশ আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত পাওয়া যায়নি।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানান, ওই যুবকের শরীরের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘এ ঘটনায় কে বা কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। অভিযান চলছে, আশা করছি দুপুরের মধ্যে বিস্তারিত জানানো যাবে।’

Comments
Comments