[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মিরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

প্রকাশঃ
অ+ অ-
সংঘর্ষ | প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে পীরেরবাগের ৬০ ফুট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে কয়েকজন নারী পীরেরবাগ এলাকার একটি বাসায় গিয়ে ভোটের প্রচার শুরু করেন। তাঁরা নিজেদের জামায়াতের কর্মী পরিচয় দিয়ে ভোটের পক্ষে প্রচার চালান। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে চার নারীকে আটকে রাখা হয়।

খবর পেয়ে আটকে পড়া নারীদের উদ্ধার করতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ঘটনাস্থলে আসেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষই লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।

পুলিশের দাবি, এটি সংঘর্ষ নয়, বরং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা। মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, যতটুকু তথ্য পাওয়া গেছে, পীরেরবাগে বিএনপি ও জামায়াতের মধ্যে হাতাহাতি হয়েছে। মারামারি বা সংঘর্ষের কোনো খবর জানা নেই।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন