[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাঙামাটি থেকে ঢাকায়-চট্টগ্রামে যাতায়াত বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

প্রকাশঃ
অ+ অ-
রাঙামাটি থেকে ঢাকা–চট্টগ্রামসহ বিভিন্ন দূরপাল্লার রুটে ছাড়েনি কোনো বাস। আজ সকালে শহরের ফিশারিঘাট বাস টার্মিনালে অলস দাঁড়িয়ে থাকা বাসের সারি | ছবি: পদ্মা ট্রিবিউন

রাঙামাটি থেকে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবান রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে যাত্রীরা বিপদে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, রাঙামাটি শহরের ফিশারিঘাট বাস টার্মিনালে বাসগুলো সারি করে দাঁড়িয়ে আছে। বাসচালক ও তাদের সহকারীরা সময় কাটাচ্ছেন। কেউ বাসের আশপাশে বসে আছেন, কেউ চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন। অনেক যাত্রী বাস টার্মিনালে এসে ফিরে যাচ্ছেন গন্তব্যে যেতে না পারায়।

যাত্রী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমি চট্টগ্রামে যাওয়ার জন্য বাস টার্মিনালে এসেছি। দেখলাম বাস চলাচল বন্ধ। তাই বাড়ি ফিরে যাচ্ছি।’

চট্টগ্রাম-রাঙামাটি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মো. ইউছুপ জানান, আজ সকাল থেকে মালিক ও শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে ধর্মঘট চলছে। তিনি বলছেন, রাঙামাটি ঢাকা রোডে হঠাৎ নিয়ম না মেনে সৌদিয়া বাস চালু হওয়ায় এই ধর্মঘট ডাকা হয়েছে।

রাঙামাটি রিজার্ভ বাজারে অবস্থিত সৌদিয়া বাস কাউন্টারের ম্যানেজার মো. আরমান বলেন, ‘গত ৩১ ডিসেম্বর চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতির অনুমতি, ডিসি অফিস ও বিআরটিএর অনুমতিসহ সব প্রক্রিয়া শেষে রাঙামাটি ঢাকা রোডে এসি ও নন-এসি দুটি সৌদিয়া বাস চালু করা হয়। এত দিন সব কিছু ঠিক ছিল। হঠাৎ গতকাল রাউজান ও রাঙামাটি থেকে সমিতির লোকজন এসে টিকিট বিক্রি বন্ধ রাখতে বলেন। কাউন্টারের অফিসেও হামলা করা হয়।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আনিসুর জামান বলেন, চট্টগ্রাম-রাঙামাটি বাস মালিক সমিতির সঙ্গে সৌদিয়া পরিবহনের একটি মামলা ছিল। মামলায় সমিতির পক্ষে রায় দেওয়া হয়েছে। কিন্তু রায়ের সিদ্ধান্ত না মেনে সৌদিয়া পরিবহন রাঙামাটি থেকে ঢাকা রোডে এসি ও নন-এসি দুটি বাস চালু করেছে। বেশ কয়েকবার তাদের বাস চলাচল বন্ধ রাখতে বলা হলেও তারা বাস সার্ভিস চালু রেখেছে।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙামাটি জেলা শাখার সম্পাদক এম জিসান বখতেয়ার বলেন, বাস চলাচল বন্ধ থাকলে যাত্রীদের দুর্ভোগ হয়। এমন দ্বন্দ্ব, যা দীর্ঘদিনের তুচ্ছ ঘটনার কারণে বাস চলাচল বন্ধ রাখাকে কেন্দ্র করে, কাম্য নয়। আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে সব ধরনের যান চলাচল করা উচিত। নির্দিষ্ট কোনো গোষ্ঠী, মালিক বা সমিতি যদি অন্যদের চলাচল বাধা দেয়, সেটা ঠিক নয়। এজন্য জেলা প্রশাসন ও সড়ক বিভাগের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন