[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লবণশ্রমিকদের সঙ্গে সেলফিতে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ

প্রকাশঃ
অ+ অ-
লবণ শ্রমিকদের সঙ্গে সেলফি তুলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ সকাল ১০টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

লবণমাঠে তখন ব্যস্ত শ্রমিকেরা। হঠাৎ একটি গাড়ি থামিয়ে নেমে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। কুশল বিনিময়ের পর শ্রমিকদের সঙ্গে গল্পে মেতে ওঠেন তিনি। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে সেলফিও তোলেন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট এলাকায় এই দৃশ্য দেখা যায়। সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দিনের প্রচারণা শুরুতেই তিনি লবণশ্রমিকদের কাছে যান।

লবণমাঠে কাজ করা শ্রমিকদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির শাসনামলে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হয়েছিল। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আবারও ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এখন দেশে অস্থায়ী সরকার রয়েছে। তাদের সঙ্গে কথা বলে আপাতত লবণ আমদানি বন্ধ রাখা হয়েছে।’

নিজের প্রতীকে ভোট চেয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি ছাড়া কেউ জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারে না। ক্ষমতায় গেলে বিএনপি লবণচাষিদের স্বার্থে কাজ করবে। চাষি, দেশ ও জনগণের স্বার্থে ধানের শীষের পক্ষে সবাইকে রায় দিতে হবে।’

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের পাশাপাশি আরও দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ছরওয়ার আলম কুতুবী।

জেলা নির্বাচন অফিসের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, কক্সবাজার-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন। উপজেলাভিত্তিক হিসাবে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৪৯০ জন। পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নে ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন। এই সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ১৭৫টি এবং মোট বুথ (কক্ষ) ১ হাজার ৬টি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন