[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় ড্যাজলিং ডনের উদ্বেগ ও নিন্দা

প্রকাশঃ
অ+ অ-

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যের লন্ডনের সংবাদপত্র দ্য ডেইলি ড্যাজলিং ডন। শুক্রবার পত্রিকাটির প্রকাশক মুনজের আহমদ চৌধুরী এক বিবৃতিতে এই নিন্দা ও উদ্বেগ জানান।

বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সম্পদ বিনষ্টের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে। সহিংসতার কারণে প্রতিষ্ঠান দুটি তাদের শুক্রবারের ছাপা সংস্করণ প্রকাশ স্থগিত করতে বাধ্য হয়, যা বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়।

‘নিউ এজ’ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার ভয়াবহ চিত্র তুলে ধরে।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক ও সাংবাদিকতার ওপর এই নগ্ন হামলা বাংলাদেশের সংবাদমাধ্যমের ভবিষ্যতের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অবিলম্বে সব গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ড্যাজলিং ডন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন