[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকবে’

প্রকাশঃ
অ+ অ-
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। আজ দুপুরে লোহাগাড়া উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি উল্লেখ করেন, গত বছরের ৫ আগস্ট লোহাগাড়া থানা থেকে লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রভাবিত হতে পারে।

শনিবার দুপুরে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী ও ফৌজুল কবির উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের উদ্দেশে নাজমুল মোস্তফা আমিন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লোহাগাড়া থানা থেকে লুট হওয়া অস্ত্র সাংবাদিকদের দায়িত্বশীল অনুসন্ধানী লেখনী ও প্রশাসনের কার্যকর অভিযানের মাধ্যমে উদ্ধার সম্ভব।’

তিনি আরও বলেন, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে চট্টগ্রাম–১৫ আসনে ধানের শীষের বিজয় কেউ আটকাতে পারবে না। নির্বাচনে বিএনপি জয়ী হলে সরকার হবে শুধু দলের নয়, ১৮ কোটি জনগণের। নির্বাচিত হলে সাতকানিয়া ও লোহাগাড়ার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হবে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ‘লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। এ ক্ষেত্রে সফলতাও আসছে। নির্বাচনে কেউ যেন অবৈধ অস্ত্র ব্যবহার করতে না পারে, সেই বিষয়ে আমরা সতর্ক রয়েছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন