[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজধানীতে ফের ভূমিকম্প, কেন্দ্র নরসিংদী

প্রকাশঃ
অ+ অ-
ভূমিকম্প | প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন টের পাওয়া যায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটি ছিল হালকা মাত্রার। সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে অনুভূত এই কম্পনের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর শিবপুর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

আবহাওয়া অধিদপ্তরের আগারগাঁও কার্যালয়ে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, তাদের অবস্থান থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল উত্তর–পূর্ব দিকে ৩৮ কিলোমিটার।

ইউরো–মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এর আগে সোমবার ১ ডিসেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে আরেকটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মিনজিন। চট্টগ্রামসহ দেশের কয়েকটি এলাকায় সে কম্পন অনুভূত হয়।

এরও আগে গত ২৭ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকায় ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। কেন্দ্র ছিল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল। ওই দিন ভোরে সিলেট ও কক্সবাজারের টেকনাফেও দুই দফা কম্পন অনুভূত হয়।

এর আগের সপ্তাহে, ২১ ও ২২ নভেম্বর প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকাসহ আশপাশে চারবার ভূমিকম্প হয়। এর মধ্যে ২১ নভেম্বর সকালে নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয় এবং আহত হন ছয় শতাধিক মানুষ। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

সাম্প্রতিক বেশির ভাগ ভূমিকম্পের কেন্দ্রই নরসিংদী এলাকায়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন