[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তারেক রহমানের সংবর্ধনা আয়োজনের অনুমতি পেল বিএনপি

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য দলের পক্ষ থেকে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পাওয়া গেছে।

গতকাল রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান।

শায়রুল কবির খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি দেওয়া হয়েছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে এ-সংক্রান্ত অনুমতিপত্র বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

তিনি আরও বলেন, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে চিঠিটি পৌঁছে দেন। চিঠিটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন