[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গণমাধ্যমকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালিয়েছে একটি গোষ্ঠী: বিএসআরএফ

প্রকাশঃ
অ+ অ-
বিবৃতি | প্রতীকী ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর একটি গোষ্ঠী সচেতনভাবে গণমাধ্যমকে প্রতিপক্ষ বানিয়ে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। বর্তমান সরকারের সময় এই হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক এবং ন্যক্কারজনক বলেও তারা মন্তব্য করেছে।

শুক্রবার বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল যৌথ বিবৃতিতে এই মন্তব্য করেছেন।

বিবৃতিতে নেতারা বলেন, ‘শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালিয়েছে। এ সময় আটকা পড়া সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে ইংরেজি দৈনিক দ্য নিউ এজ-এর সম্পাদক ও প্রবীণ সাংবাদিক নূরুল কবীরও হেনস্তার শিকার হয়েছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যম চতুর্থ স্তম্ভ। সেই গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করতে সহিংসতা, ভয়ভীতি, হামলা বা হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।

বিএসআরএফ মনে করছে, ওসমান হাদি একজন দেশপ্রেমিক জুলাই যোদ্ধা ছিলেন। হাদির মৃত্যুকে পুঁজি করে যারা গণমাধ্যমে হামলা করেছে, তারা হাদির অনুসারী নয়। বরং এই ঘটনায় কিছু মহল তাদের কদর্য চেহারা প্রকাশ করেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন