[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গণমাধ্যমের ওপর হামলা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী: জাতীয় প্রেসক্লাব

প্রকাশঃ
অ+ অ-
জাতীয় প্রেসক্লাব | ছবি: ফেসবুক পেজ থেকে সংগৃহীত

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় প্রেসক্লাব। এই হামলাকে বাক্‌স্বাধীনতার ওপর হামলা হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এটি জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এক বিবৃতিতে ওই নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তাঁরা সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে নাজেহাল করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা, এ দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, মতপ্রকাশ ও বাক্‌স্বাধীনতা ফিরিয়ে আনা। কিন্তু গণমাধ্যমের ওপর এ হামলা সেই চেতনাকে ভূলুণ্ঠিত করেছে।

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গণতন্ত্রের স্বার্থে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া দলমত-নির্বিশেষে সবার নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবাই এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন