[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

মেহেদী হাসান | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার অরণকোলা এলাকার হারুখালী এলাকার ধানের খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে।

মেহেদী হাসান উপজেলা সদরের অরণকোলা এলাকার আবু বক্করের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল থেকে মেহেদীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সোমবার সকালে কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধস্তাধস্তির একপর্যায়ে কাদামাটিতে ঠেসে ধরে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, নিহত মেহেদী হাসানের বিরুদ্ধে তিনটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ কারণে তিনি নিয়মিত বাড়িতে থাকতেন না। গতকাল রোববার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন