বাড্ডায় বাসে আগুন
প্রকাশঃ
![]() |
| রাজধানীর উত্তর বাড্ডায় রাত সোয়া আটটার দিকে অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে | ছবি: পুলিশের কাছ থেকে পাওয়া |
রাজধানীর উত্তর বাড্ডায় প্রগতি সরণির কাছে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।
আজ রোববার রাত সোয়া আটটার দিকে অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একজন প্রত্যক্ষদর্শী জানান, উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের কাছে বাসটিতে আগুন দেওয়া হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। কীভাবে আগুন লেগেছে, তা পুলিশ তদন্ত করছে।

Comments
Comments