[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লা-৩ আসনেও মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশঃ
অ+ অ-
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ফাইল ছবি

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা থেকে মনোনয়ন ফরম তোলা হয়েছে। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে তাঁর পক্ষে ফরম সংগ্রহ করেছেন এক ব্যক্তি।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি মুরাদনগর উপজেলায়। উপদেষ্টা পদে থাকাকালীন গুঞ্জন ছিল তিনি কুমিল্লা-৩ আসন থেকে লড়বেন, কিন্তু শেষ পর্যন্ত ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন।

২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফের পক্ষে মনোনয়ন ফরম তোলা হয়। বিষয়টি গত শুক্রবার রাতে জানা যায়।

শনিবার দুপুরে সহকারী কমিশনার (গোপনীয়, প্রবাসী কল্যাণ) হাচিবুর রহমান (পরাগ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার ১১টি আসনে এখন পর্যন্ত ১০৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি আসিফের পক্ষে স্বতন্ত্র ফরম সংগ্রহ করেছেন।

রমজানুল করিমের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামে। তিনি পেশায় কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী সহকারী। রমজানুল বলেন, ‘সাবেক উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তাঁর পক্ষের লোকজন ঠিকানা এবং ব্যাংক ড্রাফটের টাকা দিয়ে ডিসি অফিস থেকে ফরম তোলার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি ফরম সংগ্রহ করে তাঁদের দিয়েছি। তিনি শেষ পর্যন্ত এই আসন থেকে নির্বাচন করবেন কি না, তা আমি জানি না।’

আসিফের চাচাতো ভাই এবং মুরাদনগর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, ‘গতকাল রাতে বিষয়টি শুনেছি। আসিফ মুরাদনগর থেকে ফরম তোলবেন, এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আমাদের কিছু বলেননি। আমরা জানি, তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন, এবং সেটাই চূড়ান্ত।’

১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগের দিন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। পরে তিনি ১২ ডিসেম্বর নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং থানা নির্বাচনী কার্যালয় থেকে নিজে মনোনয়ন ফরম তোলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন