[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হামলায় ডাকসুর প্রতিবাদ

প্রকাশঃ
অ+ অ-
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ফাইল ছবি

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ বিষয়ে তাদের অবস্থান জানানো হয়।

বিবৃতিতে ডাকসু উল্লেখ করেছে, স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। তারা বলেছে, বিগত ফ্যাসিবাদী আমলে আমার দেশ, দিগন্ত টেলিভিশন, দৈনিক সংগ্রামসহ বিভিন্ন গণমাধ্যম, সাংবাদিক ও সম্পাদকদের ওপর যেভাবে দমন-পীড়ন চালানো হয়েছিল, সেই অন্ধকার সংস্কৃতিতে বাংলাদেশ আর ফিরে যেতে পারে না। একই সঙ্গে হাইকমিশন কার্যালয় ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার মতো মর্মান্তিক ঘটনাকেও ডাকসু তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ করেছে। তারা জানিয়েছে, ধর্ম অবমাননার বিচার আইন ও আদালতের মাধ্যমে হতে হবে, আইন নিজের হাতে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডাকসু আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দৃঢ়, কার্যকর ও জবাবদিহিমূলক পদক্ষেপ নিয়ে সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক সব সহিংসতা ও স্যাবোটাজের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। গণতন্ত্র, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সব সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ওসমান হাদির স্বপ্ন ছিল মেধা-মনন ও জ্ঞানের শক্তিতে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ তৈরি করা। তাঁর স্বপ্নের ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ে তুলতে নিয়মতান্ত্রিক ও ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত থাকবে।

ডাকসু জানিয়েছে, ওসমান হাদিকে হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা এবং সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের মূল উৎপাত নির্মূল না হওয়া পর্যন্ত দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রেখে নিয়মতান্ত্রিক আন্দোলনের পথে থাকার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া, কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী যেন স্যাবোটাজ, সহিংসতা বা উসকানির মাধ্যমে ন্যায়বিচারের আন্দোলনকে কলুষিত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক ও সচেতন থাকারও আহ্বান জানানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন