[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মায়ের বিদায়বেলায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

প্রকাশঃ
অ+ অ-
মা খালেদা জিয়ার জানাজার আগে কথা বলছেন তারেক রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর বড় ছেলে ও  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার বেলা তিনটার পর খালেদা জিয়ার জানাজা শুরুর আগে তিনি সবার কাছে মায়ের জন্য দোয়া চান।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত বিশাল জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, ‘দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত দান করেন।’

তারেক রহমান আরও বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে তাঁরা তাঁর সঙ্গে যোগাযোগ করবেন। তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে তাঁর কোনো কথাবার্তা বা ব্যবহার যদি কারও জন্য আঘাতজনক হয়ে থাকে, তাহলে মরহুমার পক্ষ থেকে তিনি ক্ষমাপ্রার্থী।

জানাজা বেলা তিনটা তিন মিনিটে শুরু হয়ে তিনটা পাঁচ মিনিটে শেষ হয়। জানাজা পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।

এর আগে, বেলা পৌনে তিনটার দিকে জানাজা কার্যক্রম সঞ্চালনা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক সংগ্রাম, সাফল্য ও নিগ্রহের শিকার হওয়ার ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, দল–মতনির্বিশেষে সবার শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান নিয়ে খালেদা জিয়া বিদায় নিলেন। তিনি রেখে গেলেন এক অনন্য উদাহরণ।

খালেদা জিয়াকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন