[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড়, বিজিবি মোতায়েন

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা। আজ বুধবার তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন।

সার্বিক নিরাপত্তার জন্য আজ বুধবার বিজিবি মোতায়েন করা হয়েছে। দায়িত্বরত বিজিবি কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘সার্বিক নিরাপত্তার জন্য এভারকেয়ার হাসপাতালের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক প্লাটুন হাসপাতালের গেটে দায়িত্ব পালন করছে, আরেক প্লাটুন টহলে রয়েছে।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতা-কর্মীদের ভিড়। আজ বুধবার তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

এর আগে গত সোমবার রাতে বিশেষ নিরাপত্তা এবং দলীয় নেতা-কর্মীদের ভিড় সামলাতে পুলিশ হাসপাতালের সামনে ব্যারিকেড বসায়।

আজ সকাল থেকে অন্যান্য দিনের মতো এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা-কর্মীরা ভিড় করতে থাকেন। পুলিশের দেওয়া ব্যারিকেডের বাইরে তাঁরা অবস্থান করছেন।

এভারকেয়ার হাসপাতালে আসা নেতা-কর্মীদের অনেকে বলছেন, এখানে ভিড় না করার নির্দেশ আছে। তারপরও তারা তা মানছেন না, এবং সবকিছু উপেক্ষা করে হাসপাতালের সামনে এসেছেন।

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দিতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন