[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
পররাষ্ট্র উপদেষ্টা তৌ‌হিদ হোসেন  | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন    

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে আসার জন্য ‘ট্রাভেল পাস’ চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ‘ট্রাভেল পাস’ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘উনি (তারেক রহমান) চাইলেই ইস্যু হবে, তবে আমার জানা মতে এখনো তিনি চাননি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাসপোর্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওনার (তারেক রহমান) পাসপোর্ট আছে কি না, এটা আমি বলতে পারব না।’

তারেক রহমানের দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সরকারের প্রস্তুতি আছে। চিকিৎসকেরা যদি প্রয়োজন মনে করেন এবং দলের সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে তা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন