[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গণসংবর্ধনার পর ৩০০ ফিট সড়কের বর্জ্য অপসারণ করল ঢাকা উত্তর বিএনপি

প্রকাশঃ
অ+ অ-
৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকায় পড়ে থাকা বর্জ্য অপসারণ করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনার পর রাজধানীর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) ও আশপাশের এলাকা থেকে বর্জ্য অপসারণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শুক্রবার সকালে দলটির নেতা–কর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় কিছু স্থানীয় বাসিন্দাও স্বেচ্ছায় সহযোগিতা করেন। সকাল থেকেই স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের সদস্যদের হাতে ঝাড়ু ও বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দেখা যায়।

পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় বলেন, দল যে কোনো কর্মসূচি গ্রহণ করুক, তা যেন মানুষের কল্যাণে আসে। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিএনপি এ ধরনের উদ্যোগ নিয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় দল ও নেতা–কর্মীরা ভূমিকা রাখবেন।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা জানান, গণসংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে সড়ক ও আশপাশে প্লাস্টিক, ব্যানার, ফেস্টুনসহ নানা বর্জ্য জমে যায়। সেগুলো দ্রুত অপসারণ করে স্বাভাবিক যান চলাচল ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির পর সড়ক পরিষ্কার রাখার উদ্যোগ প্রশংসনীয়। এতে যান চলাচলে সুবিধা হয় এবং জনভোগান্তিও কমে।’

দলীয় সূত্র জানিয়েছে, ভবিষ্যতেও বিএনপির কর্মসূচির পর এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন