[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানালো ল’ রিপোর্টার্স ফোরাম

প্রকাশঃ
অ+ অ-
বিবৃতি | প্রতীকী ছবি

ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকায় গত বৃহস্পতিবার গভীর রাতে হামলা, অগ্নিসংযোগ ও সাংবাদিকদের হেনস্থার ঘটনায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম।

গতকাল শুক্রবার ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন যৌথ বিবৃতিতে বলেন, ‘এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু দুটি সংবাদপত্রের ওপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের মূল চেতনাকেও দগ্ধ করেছে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সত্য প্রকাশ ও জনস্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করতে সহিংসতা ও অগ্নিসংযোগের পথ বেছে নেওয়া গভীরভাবে ন্যাক্কারজনক, বেদনাদায়ক ও অগ্রহণযোগ্য। এমন ঘটনা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ংকর দৃষ্টান্ত স্থাপন করে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘অবিলম্বে ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলা ও সাংবাদিকদের হেনস্থার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বাধীন গণমাধ্যমের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন