[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাতকানিয়ায় রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
সাতকানিয়া রেল স্টেশন | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে রেললাইনে গাছ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত তা সরিয়ে নেন রেলের নিরাপত্তাকর্মীরা। এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি।

রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাতকানিয়া রেলস্টেশনের এক কিলোমিটার দক্ষিণে ঢেমশা ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ওপর দুর্বৃত্তরা গাছের কিছু ডাল ছড়িয়ে রাখে। সকাল ৬টার দিকে বিষয়টি জানতে পারে রেল কর্তৃপক্ষ। এর ২০ মিনিটের মধ্যে রেলের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ডালপালা সরিয়ে দেন।

রেল কর্মকর্তারা জানান, গতকাল রাত ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী সৈকত এক্সপ্রেস সাতকানিয়া স্টেশন অতিক্রম করে। এর পর থেকে আজ সকাল ৬টার মধ্যে দুর্বৃত্তরা রেললাইনে গাছ ফেলেছে। ভোর সাড়ে ৫টায় ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ সাতকানিয়া অতিক্রম করার কথা ছিল। তবে ট্রেনটি ভোর সাড়ে ৫টার পরিবর্তে সকাল ৭টায় পৌঁছায়। এর আগে রেললাইন থেকে গাছ সরানো হলে কোনো দুর্ঘটনা ঘটে নি।

সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মং ইউ মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রেললাইন স্বাভাবিক আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন