হাটহাজারীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
![]() |
| চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী। আজ সকালে উপজেলার নন্দীরহাটে | ছবি: ভিডিও থেকে নেওয়া |
চট্টগ্রামের হাটহাজারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মিছিল করেছেন। আজ রোববার ভোরে উপজেলার নন্দীরহাট এলাকায় এই মিছিল করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভোরে ১২ থেকে ১৫ জন নেতা-কর্মী নন্দীরহাটের ধোপার দিঘির পাড় থেকে মিছিল শুরু করেন। মিছিলের নেতৃত্ব দেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ। তাঁর সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনও ছিলেন। মাত্র তিন মিনিটের মধ্যেই মিছিল শেষ হয়ে যায়।
মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ‘হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার ধরে মিছিল করা হয়। মিছিলে থাকা কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন এবং কয়েকজন মুখ কাপড়ে ঢেকে অংশ নিয়েছেন।
হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া মিছিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments
Comments