[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মালিবাগে পোশাকশ্রমিকের বস্তাবন্দী মরদেহ

প্রকাশঃ
অ+ অ-

লাশ | প্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকার একটি বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামের এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় ছিলেন পোশাককর্মী। এই হত্যাকাণ্ডের জন্য পুলিশের সন্দেহ তাঁর স্বামীর ওপর।

গতকাল সোমবার দিবাগত রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

সুরভীর বড় ভাই হৃদয় খান জানিয়েছেন, পুলিশ মঙ্গলবার রাত ১০টার দিকে তাদেরকে জানিয়েছে যে তাঁর বোনকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, ছয় বছর আগে সুরভীর সঙ্গে আশিকের বিয়ে হয়। তাঁদের একটি চার বছর বয়সী ছেলে রয়েছে। তবে সুরভীর পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল না।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন তালুকদার বলেন, গত রোববার দিবাগত রাত থেকে সোমবার দুপুরের মধ্যে সুরভীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জের ধরে সুরভীর স্বামী আশিক মোল্লাহ তাঁকে শ্বাসরোধে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে রুমে রেখে পালিয়ে যান। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন