[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রায়কে কেন্দ্র করে ঢাকায় নিরাপত্তা জোরদার, ১৫ হাজার পুলিশ মোতায়েন

প্রকাশঃ
অ+ অ-
ঢাকার বিভিন্ন সড়কে তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হচ্ছে। এই রায়কে কেন্দ্র করে ঢাকায় কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।

ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়।

ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসানো হয়েছে। গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের পুলিশ তল্লাশি করছে। আজ সকাল থেকে রাজধানীর রামপুরা, মগবাজার, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ঘুরে এই চিত্র দেখা গেছে।

এসব এলাকায় গণপরিবহন অন্যান্য দিনের তুলনায় কম চলাচল করছে। রাস্তায় মানুষের উপস্থিতিও কম। গণপরিবহন না থাকায় অনেকে রিকশা বা সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন।

ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রায় ঘোষণার এই দিনটিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ সকাল থেকে ঢাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ডিএমপি সূত্র জানায়, গতকাল রোববার ঢাকার বিভিন্ন এলাকায় ১৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। তেজগাঁও টার্মিনাল এলাকায় ট্রেনে আগুন দেওয়ার চেষ্টার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

ঢাকার বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি বসিয়ে পুলিশ সদস্যরা তল্লাশি করছেন। এ সময় যানবাহন ও মোটরসাইকেলে আসা যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন