সাংবাদিক মিজানুর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা: ‘তদন্তের পর আমি জানতে পারব’
![]() |
| স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
দৈনিক ভোরের কাগজের অনলাইনপ্রধান মিজানুর রহমান সোহেলকে গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া এবং পরে তাঁকে বাসায় পৌঁছে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তদন্ত শেষে তিনি বিষয়টি জানতে পারবেন।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। মহান বিজয় দিবসের সার্বিক নিরাপত্তা নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সাংবাদিক মিজানুরকে গতকাল মঙ্গলবার গভীর রাতে ডিএমপির ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আজ বুধবার সকাল ১০টার পর তাঁকে বাসায় ফিরিয়ে দেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে মিজানুর মুঠোফোনে বলেন, ‘প্রায় ১০ ঘণ্টা পর বাসায় এলাম। ডিবি আমাকে বাসায় পৌঁছে দিয়েছে। আমি সুস্থ আছি।’
এ বিষয়ে একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি আমি আপনার কাছে প্রথম শুনলাম। তদন্ত করার পর আমি জানতে পারব।’
তখন সাংবাদিক জানতে চান, এটি (বিনা পরোয়ানায় রাতে এভাবে নেওয়া) অপরাধ হয়েছে কি না।
জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি আমি আগে দেখব।’
এক সাংবাদিক প্রশ্ন করেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর কিছু রাজনৈতিক অস্থিরতা দেখা গেছে। এ অবস্থায় আসন্ন বিজয় দিবসকে কেন্দ্র করে কোনো অস্থিরতা বা অন্য কোনো সমস্যা আছে কি না।
জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়ের পর কোনো ধরনের অস্থিরতা হয়নি। বিজয় দিবস নিয়েও কোনো অস্থিরতার আশঙ্কা নেই।
বিজয় দিবসের কর্মসূচিতেও কোনো পরিবর্তন নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বরং আগের চেয়ে আরও বেশি হবে। শুধু গতবার প্যারেড হয়নি, এবারও হবে না।

Comments
Comments