[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মেট্রো স্টেশনে যাত্রীদের তল্লাশি, রেখে দেওয়া হচ্ছে পানির বোতল, লাইটার

প্রকাশঃ
অ+ অ-
আগারগাঁও মেট্রো স্টেশনে যাত্রীর ব্যাগ তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজধানীতে মেট্রো স্টেশনে ব‍্যাপক তল্লাশি কার্যক্রম চলেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সব মেট্রো স্টেশনে জননিরাপত্তা নিশ্চিতে এই তল্লাশি কার্যক্রম শুরু হয়।

জননিরাপত্তা নিশ্চিতে মেট্রো স্টেশনে তল্লাশি কার্যক্রম পরিদর্শন করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমডি ফারুক আহমেদ | ছবি: মেট্রোরেলের সৌজন্যে

সকালে মেট্রোর ফার্মগেট স্টেশনে সরেজমিনে দেখা গেছে, জননিরাপত্তা নিশ্চিতে তল্লাশি কার্যক্রম পরিদর্শন করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ। স্টেশনে যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। সঙ্গে থাকা পানির বোতল ও গ্যাস লাইটার জব্দ করে রেখে দেওয়া হচ্ছে।

শাহবাগ মেট্রো স্টেশনেও যাত্রীর ব্যাগ তল্লাশি করা হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন 

নিরাপত্তা কার্যক্রম দেখতে স্টেশনের প্ল্যাটফর্মে মেট্রোরেলের এমডি | ছবি: মেট্রোরেলের সৌজন্যে

আজ রায়ের তারিখ ঘোষণা ও আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সক্রিয় রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। 

ফার্মগেট মেট্রো স্টেশনে যাত্রীদের কাছ থেকে জব্দ করা গ্যাস লাইটার | ছবি: মেট্রোরেলের সৌজন্যে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে উদ্ভুত পরিস্থিতির কারণে এই কার্যক্রম শুরু হয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী)। এই মামলার রায়ের জন্য সোমবার দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনের মাধ্যমে আজ ‘লকডাউন’ কর্মসূচি ডেকেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন