[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাদক বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার মা-দাদি, সঙ্গে কারাগারে গেল কোলের শিশুও

প্রকাশঃ
অ+ অ-
র‍্যাবের অভিযানে গ্রেপ্তার দুই নারী | ছবি: পদ্মা ট্রিবিউন

তিন মাস পাঁচ দিনের শিশুকে কোলে নিয়ে মাদক বিক্রি করার সময় র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন গৃহবধূ ফাহিমা বেগম। সঙ্গে ছিলেন তার শাশুড়ি মোমেনা বেগম। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর মহল্লা থেকে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) র‍্যাব তাদের গ্রেপ্তার করে। পরে থানায় মামলা করার পর দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজ বুধবার আদালতের মাধ্যমে তারা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকালে শিশুসন্তানটি মায়ের কোলে ছিল। গ্রেপ্তার নারীরা হলেন জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মুনসুর হোসেনের স্ত্রী ফাহিমা বেগম (৩৫) ও তার শাশুড়ি মোমেনা বেগম। র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল দুপুরে আক্কেলপুরের হাস্তাবসন্তপুর এলাকায় ওই দুই নারী মাদক বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৯২টি ইনজেকশন (অ্যাম্পুল) জব্দ করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় আক্কেলপুর থানায় মামলা দায়েরের পর তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

র‍্যাব জানায়, ওই দুই নারী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, 'র‍্যাব মাদকসহ দুই নারীকে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।'

জয়পুরহাট আদালতের পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, 'দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে একটি শিশুও ছিল।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন