[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আজ মঙ্গলবার বিকেলে আগুন লেগেছে | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পান। আগুন নেভাতে প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে, পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।

আগুনে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বস্তির অনেকগুলো ঘরে আগুন জ্বলতে দেখা গেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন